রাতেই ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গ্রহণ
admin@gmail.com
প্রকাশের সময় : জুন ১, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন /
০
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (০১ জুন) রাতেই। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম। যার পদত্যাগ চেয়ে দিনভর ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন করেছে ব্যাংকটির গ্রাহকরা।
জানা গেছে, রাত সাড়ে ১০টায় পর্ষদের পাঁচ সদস্য নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডির দায়িত্বপালন করবেন আলতাফ হোসাইন।
এ বিষয়ে জানতে ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ও স্বতন্ত্র পরিচালক খুরশিদ ওয়াহবকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্ষদের পাঁচজন সদস্য ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।
সভায় সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়।
একই সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হোসাইনকে দায়িত্বে বহাল রেখে ব্যাংকের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সোমবার সকাল থেকে রাজধানীর দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ব্যাংকটির গ্রাহকেরা। সকালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মানববন্ধন কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়। আজ ব্যাংকটির নতুন চেয়ারম্যানের নেতৃত্বে পর্ষদ সভা অনুষ্ঠানের কথা ছিল।
জানা যায়, ঈদের আগের শেষ কর্মদিবস ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ছবি
আপনার মতামত লিখুন :